নানা আয়োজনে পালিত নারী দিবস

- প্রকাশের সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 169

রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিধপ্তর, সচেতন নাগরিক কমিটি(সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), জাতীয় মহিলা সংস্থা ও এনজিও ফেডারেশন রাজবাড়ী যৌথ উদ্যোগে শনিবার দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তারিফ-উল-হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক মো: আজমীর হোসেন। অন্যদের মাঝে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, নারীনেত্রী এড. দেবাহুতি চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, রাজবাড়ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখন বিভিন্ন বিষয়ে এগিয়ে যাচ্ছে। নারীদের উন্নয়নে নারীদের মুখ্য ভ‚মিকা রাখতে হবে, এখন নারীরা আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত। দেশে উন্নয়ন করতে হলে নারী পুরুষের নায্যতা এবং সমতা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে দুস্থ নারীদের উপহার দেওয়া হয়। জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।























