রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৬:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 181

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে শনিবার রাজবাড়ীর কুটিরহাট বাজারের দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, পণ্েযর মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স কায়ান ট্রেডার্সকে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় গোয়ালন্দ মোড় বাজারের মামা ভাগিনা কাবাব ঘরকে বারো হাজার টাকা জরিমানা করা হয়।
তাদের অভিযান অব্যাহত থাকবে।























