Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 126

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবে না।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্যাতিত শিশুটিকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটুকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

সজিবকে গতকাল শুক্রবার সকালে ও সজিবের বাবা হিটু মিয়াকে বৃহস্পতিবার যৌথ বাহিনী আটক করে।

মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় ধর্ষণের শিকার শিশুকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু ধর্ষণে অভিযুক্তরা ছাড় পাবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫