বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 175

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’র উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি, ডিবি ও সিটিটিসির বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এমন এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে উঠে। রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টা ফরিদা আখতার-ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ১০:২৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫