Dhaka ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

এতদিন দেশ যেভাবে চলেছে, সেভাবে আর চলবে না: রিজওয়ানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 117

বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এতদিন বাংলাদেশ যেভাবে চলেছে, সেভাবে আগামীতে আর চলবে না। সবাই সঙ্গে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। যদি সেটা সম্মিলিতভাবে না হয়, তাহলেও পরিবর্তন হবে। তবে সেটার পথটা হবে সংঘাতময়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, যে সরকার আসে, পুলিশ সংস্কারের কথা বলে, পরির্বতনের কথা বলে। ১/১১ সরকারের সময়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমরা দেশটাকে কখনও পারফেক্ট সিস্টেমে চালাইনি। এখন যে দেশটা পারফেক্ট সিস্টেমে চলবে সেভাবে দেশের আইন কানুন বা প্রশাসনের ব্যবস্থা পরিবর্তিত হয়েছে -এমনও না।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ন্যায়বিচার একটি কঠিন বিষয়। সূরা বাকারাতে আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে বিচারকের দায়িত্ব কী সেটা বলেছেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর হলেও আপনার হাতে একটি ক্ষমতা থাকে। কারণ আপনার রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা পরিচালিত হয়।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এহসানুল হক সমাজী প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এতদিন দেশ যেভাবে চলেছে, সেভাবে আর চলবে না: রিজওয়ানা

প্রকাশের সময় : ০৪:৩০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫