বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 240

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি এবং যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। চলতি মাসের ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এই সময়ে যাত্রীরা ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলাচলকারী ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, এবার ঈদে মোট ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। বিশেষ কিছু রুটে আরও ঈদ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে, তবে এটি যাত্রী চাহিদা অনুযায়ী চূড়ান্ত করা হবে। ঈদযাত্রা উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছেন, ঈদযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে, যেখানে আরও বিস্তারিত জানানো হবে।

এছাড়া বিশেষ ট্রেনের সংখ্যা এবং রুটের বিষয়টি পরবর্তীতে জানাবে রেল কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

প্রকাশের সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫