বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 189

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। এনআইডি ইসিতেই রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে-এ কথা জানিয়ে সিইসি বলেন, সব কিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা নিরীক্ষা করছে-এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

এদিকে, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশের সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫