Dhaka ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের : বিবিসিকে ড. ইউনূস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 287

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আগামী বিবিসির সাংবাদিক সামিরা হুসেইনের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁরা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না।

তিনি বলেন, কে নির্বাচনে অংশ নিবে সেটা ঠিক করে নির্বাচন কমিশন।

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি। এটি একটি ভেঙে পড়া, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়াবহ টর্নেডো বয়ে গেছে, আমরা এখন সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তাঁর সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েকমাস লাগতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের : বিবিসিকে ড. ইউনূস

প্রকাশের সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫