Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বাবার জামিনের কাগজ জমা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষানবশী আইনজীবী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 237

 আদালতে বাবার জামিনের কাগজপত্র জমা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষানবীশ আইনজীবী জুয়েল মন্ডল। মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের নাজিমউদ্দিন মন্ডলের ছেলে। দুর্ঘটনায় জুয়েলের চাচাতো ভাই রেজাউল আহত হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, জুয়েল ও তার চাচাতো ভাই রেজাউল মোটরসাইকেলযোগে রাজবাড়ী থেকে বাড়ি ফিরছিলেন। সোনাপুর মোড় অতিক্রম করার সময় অজ্ঞাত একটি যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন জুয়েল ও রেজাউল। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জুয়েলের চাচাতো ভাই হারুন অর রশীদ জানান, প্রতিবেশি এক ব্যক্তির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির মামলায় জুয়েলের বাবা নাজিমউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। উচ্চ আদালত থেকে তার জামিন করিয়ে জুয়েল কাগজপত্র নি¤œ আদালতে জমা দিয়ে বাড়ি ফিরছিল।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ জানান, দুর্ঘটনা ঘটিয়ে যানটি পালিয়ে গেছে। সেটি বাস না ট্রাক তা কেউ বলতে পারছেনা। ভুক্তভোগী পরিবার মামলা করতে আগ্রহী নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবার জামিনের কাগজ জমা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষানবশী আইনজীবী

প্রকাশের সময় : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫