Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্মীসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবদল নেতাকে বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 150

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ায় দিরাই উপজেলার পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা। আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ-মাধ্যমে আলোচনার ঝড় উঠে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মীসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবদল নেতাকে বহিষ্কার

প্রকাশের সময় : ০৯:৫২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫