গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে বাস -মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

আশিক হাসান, কালুখালী
- প্রকাশের সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / 299

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন.পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের জোনাব মন্ডল এর পুত্র মোঃ রেজাউল (৩০) ও একই গ্রামের নাজিম উদ্দিন এর পুত্র মোঃ সাবু মন্ডল (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংলগ্ন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।
Tag :























