Dhaka ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের নিয়োগ আরও এক বছর আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে অগ্নিকান্ডে দগ্ধ গৃহবধূ, ৩ গবাদি পশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 238

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন বড়ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকান্ডে আরিফা বেগম (৪২) নামে এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর, একটি রান্না ঘর ও গোয়ালঘরে থাকা বড় একটি গরু এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহত আরিফা বেগম একই গ্রামের সালাম মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত অরিফা বেগমের ভাই ইদ্রিস আলী জানান, তার বোন বাড়িতে একা ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারাবীর নামাজ পড়ছিলেন তার বোন। ওই সময় গরু ও ছাগলের ডাকে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন গোয়াল ঘরে আগুন। তড়িঘরি করে ঘরের দরজা খুলে গরু বের করতে গেলে তার বোন দগ্ধ হন। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে নেভাতে সক্ষম হয়। তার বোনের মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে। ওই সময় গোয়ালঘরে থাকা একটি গরু, দুটি ছাগল পুড়ে মারা গেছে। আহত হয়েছে আরও দুটি ছাগল। সব মিলিয়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কেউ বলছে গোয়ালঘরে থাকা কয়েল থেকে আগুন লেগেছে। আবার কেউ বলছে রান্না ঘর থেকে আগুন লেগেছে। তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, বসন্তপুরে অগ্নিকান্ডের খবর পেয়ে তারা রওনা হয়েছিলেন। পথিমধ্যে খবর পান আগুন নিভে গেছে। একারণে সেখান থেকে ফেরত চলে আসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অগ্নিকান্ডে দগ্ধ গৃহবধূ, ৩ গবাদি পশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫