মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 205

 পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে বাজার মনিটরিং করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।

জানা গেছে, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে কালুখালী উপজেলার মূলবাজারে কার্যক্রম পরিচালনা করা হয়। সবজিবাজার এবং মুদিবাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের মতামত নেওয়া হয়।

মনিটরিংকালে দোকানিদের যৌক্তিক মূল্যের অধিক হারে বিক্রয়মূল্য নির্ধারণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে তরমুজের বিভিন্ন দোকানে সরেজমিনে দর যাচাই করা হয় এবং যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রয় করার ব্যাপারে সতর্ক করা হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, কালুখালী বাজার কমিটির সদস্যবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশের সময় : ০২:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫