Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে রেখে বিয়ে, বাসরঘর থেকে আটক যুবক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 156

বিয়ের প্রলোভনে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল যুবক আবুল কালাম। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। অথচ অন্যজনকে বিয়ে করে সে। অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার বাসরঘর থেকে তাকে আটক করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক কিশোরীর (১৮) সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে আবুল কালাম (২৬)। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাঁকে ফেলে গত বুধবার অন্যজনকে বিয়ে করে কালাম।

অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে আবুল কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অভিযোগ স্বীকার করে সে। এর পর শুক্রবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী বাবার সঙ্গে বাড়িতে থাকতেন। তাঁর মা ঢাকায় চাকরি করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত আবুল কালাম। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী।

কিশোরীর মা বলেন, ‘গত মঙ্গলবার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বুধবার বাড়িতে এসে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে সে অন্তঃসত্ত্বা। এর পর সে কালামের কথা জানায়।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে কালাম। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকেও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। এর পর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে রেখে বিয়ে, বাসরঘর থেকে আটক যুবক

প্রকাশের সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫