মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আহত গন্ধগোকুলটিকে সুস্থ করে মুক্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 187

 রাজবাড়ীতে একটি যানের ধাক্কায় আহত গন্ধগোকুল (স্থানীয়রা ‘গাছ খাটাশ’ বলা হয়) সুশ্রƒষা করে শনিবার বিকেলে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় গন্ধগোকুলটি আহত হয়। তার মাথায় ও শরীরের স্থানে আঘাত লেগেছে। পরে সাংবাদিক লিটন চক্রবর্তী এটি উদ্ধার করে রাজবাড়ী শহরের জমিদার বাড়ী জীববৈচিত্র রক্ষা কমিটির আশ্রয়ে নিয়ে আসেন। আট দিন ধরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুকের পরামর্শে প্রাণীটির চিকিৎসা করা হয়। সুস্থ হয়ে উঠলে শনিবার বিকেলে এটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরাম ঘরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লিটন চক্রবর্তী, ইঞ্জি. শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দিলু, আরাম ঘর শিশু নিকেতনের সংগীত শিক্ষক রেজওয়ান হোসেন, নাট্যশিল্পী শাহ মো. আলমগীর প্রমুখ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক জানান, গন্ধগোকুল একটি বিলুপ্তপ্রায় প্রাণি। যা সাধারণত খেজুর ও তালের রস, বিভিন্ন ফলমূল এবং ফসলের ক্ষতিকর পোকা খেয়ে জীবনধারণ করে। এই প্রাণির শরীর থেকে পোলাও চালের মতো গন্ধ বের হয়- এট ওই প্রাণির বিশেষ বৈশষ্ট্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আহত গন্ধগোকুলটিকে সুস্থ করে মুক্ত

প্রকাশের সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫