৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বালিয়াকান্দিতে বিএনপির জনসংযোগ
- প্রকাশের সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 183
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মপরিকল্পনার ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার বিকালে জনসংযোগ করেছেন।
এসময় জঙ্গল ইউনিয়নের ধর্মতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করে রাষ্ট্রের কাঠামো সংষ্কার করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য বিএনপির হাতকে শক্তিশালীকরণ সহ রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের বিকল্প নেই। তিনি ৩১ দফা রূপরেখার উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন- বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা প্রবর্তন। তিনি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সহিংসতা ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা সহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বালিয়াকান্দিবাসী তথা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌছে দেওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন। বিএনপির দলীয় সরকার গঠিত হলে বালিয়াকান্দির বেকার যুব নর-নারীদের জন্য কর্মসংস্থান, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট দীর্ঘ টেকসই শক্তিশালীকরণ, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন ও গ্রামকে আধুনিক শহরে রূপান্তরিত করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ ভালো নেই, দুর্নীতির রাহুগ্রাস থেকে বের হতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সংসদে উচ্চ কক্ষ গঠন করা, সংসদ সদস্যরা দলীয় হয়ে থাকে তাদের করা আইনকে সংশোধন করা।
বিএনপি নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শ্রী গণপতি মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।


























