Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

সীমানার বেড়া ভেঙে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 214

 রাজবাড়ীর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি এলাকায় সমেন্দ্রনাথ দে’র বসত বাড়ির টিনের সীমানা বেড়া ভেঙে ড্রেন নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, পাংশা পৌরসভার অধীনে গত বছর থেকে মাগুরাডাঙ্গি সন্তোষ ডাক্তারের বাড়ির সামনে থেকে চন্দনা নদী পর্যন্ত ৫৩০ মিটারের ড্রেন নির্মাণের কাজ চলছে।

গত শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় সমেন্দ্রনাথ দে (সেতু) এর বসত বাড়ির টিনের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে। এসময় সমেন্দ্রনাথ দের অভিযোগ করেন, প্রতিবেশী বাবুল খার স্ত্রী মনিরা বেগম লোকজন নিয়ে দিনেদুপুরে টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছেন।

স্থানীয়রা বলছেন, মনিরা বেগম কয়েকজন লোক নিয়ে এসে নিজেদের সুবিধার জন্য সমেন্দ্রনাথ দের বাড়ির টিনের বেড়া ভেঙে ফেলেছে।

এবিষয়ে মনিরা বেগম কোনো কথা বলতে রাজি হননি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এসএম আবু দারদা জানান, কারো সমস্যা করে ড্রেন নির্মাণ করা হবে না। তবে উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে আমাদের কাছে লিখত দিলে ড্রেন নির্মাণ করা সম্ভব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সীমানার বেড়া ভেঙে ড্রেন নির্মাণচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫