গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিবির অভিযানে ১৩ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 220

রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর এলাকা থেকে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে একই এলাকার মৃত আজগর আলী মন্ডলের ছেলে। মাসুদ এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন এর দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকায় মাসুদ রানা’র বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একটি মামলার এজাহারভুক্ত আসামি। সে একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা আছে।
Tag :























