Dhaka ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

পরিত্যক্ত গোয়ালঘরে মিলল তিন কোটি টাকার স্বর্ণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্তের একটি বাড়ি থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবির দাবি উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. নাজমুল হাসান।

বিজিবি পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ হারুনের (৩৫) বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে থাকা একটি নেটের ব্যাগে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থার চারটি স্বর্ণেরবার পাওয়া যায়। অভিযান চলাকালে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করা হয়েছিলো বলে বিজিবি’র কাছে তথ্য রয়েছে।

বিজিবি পরিচালক আরো জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে জব্দ করা স্বর্ণের বারগুলো জমা দেয়া হয়েছে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পরিত্যক্ত গোয়ালঘরে মিলল তিন কোটি টাকার স্বর্ণ

প্রকাশের সময় : ০৭:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫