Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

রমজান ঘিরে পবিত্র কাবা শরীফে তারাবির আয়োজন চূড়ান্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 781

পবিত্র কাবা শরীফে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের তারাবির নামাজের প্রস্তুতি চলছে। গতকাল বৃহস্পতিবার কাবার আশপাশের অবকাঠামোর ছাদে নতুন সবুজ কার্পেট বিছানো হয়েছে, যেখানে বসে নামাজ আদায় করবেন মুসল্লিরা। মক্কা ও মদিনা শরীফ ভিত্তিক দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইনে’ প্রকাশিত ছবিতে দেখা যায়, সবুজ কার্পেটে মোড়ানো হয়েছে কাবা চত্বর।

এদিকে আজ সৌদিতে রমজানের চাঁদ দেখা হবে। সাধারণ মানুষকে ইতোমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

এর আগে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বিজ্ঞান অনুসারে আজ সন্ধ্যায় সৌদিতে রমজানের চাঁদ দেখা যেতে পারে। ফলে আগামীকাল ১ মার্চ দেশটিতে রোজা শুরু হবে।

তিনি আরও জানান, এ বছর রমজান ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির সুপ্রিম কোর্ট।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রমজান ঘিরে পবিত্র কাবা শরীফে তারাবির আয়োজন চূড়ান্ত

প্রকাশের সময় : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫