Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ

ডায়াবেটিসের নতুন ওষুধ বাজারে আনল বায়োকন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 322

ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োকন ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে ‘লিরাগ্লুটাইড বায়োকন’ নামের নতুন এক ওষুধ বাজারে আনছে। এই ওষুধটি আজ থেকেই পাওয়া যাবে যুক্তরাজ্যের বাজারে। খবর এনডিটিভি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বায়োকনের শীর্ষ নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মিত্তাল জানান, গত জানুয়ারির শুরুর দিকে কোম্পানিটি যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে এ ওষুধটির ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল। ওই আবেদন বৃহস্পতিবার সবুজ সংকেত পায়।

এটি বিশেষত ডায়াবেটিস এবং স্থূলতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। লিরাগ্লুটাইড বায়োকন ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশন আকারে গ্রহণযোগ্য। বায়োকন এর গবেষণায় দেখা গেছে যে, এই ওষুধটি অত্যন্ত কার্যকর।

সিদ্ধার্থ মিত্তাল আরও জানিয়েছেন, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের বাজারে ওষুধটি ছাড়ার জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডায়াবেটিসের নতুন ওষুধ বাজারে আনল বায়োকন

প্রকাশের সময় : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫