Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 203

রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দোলা বিজলের ঘুন্টি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

দোলার পরিবার ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে ৪১ দিন আগে বিকেলে বাড়ি থেকে উঠানে বের হয় দোলা মনি। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেলে এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও দোলার খোঁজ না মিললে গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রংপুর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘ সাত ঘণ্টা সাঁড়াশি অভিযানের মাধ্যমে দোলার মরদেহ উদ্ধার ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

প্রকাশের সময় : ০৪:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫