Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর বদলগাছীতে চার মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড ভারতে বিমান বিধ্বস্তে পাঁচ সেনা নিহত শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী রাজবাড়ীর কালুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, ভয়ে স্ত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 166

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহানের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী আকলিমা বেগম (৭০)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ওই নেতার পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন দিয়েছে। তবে পুলিশ বলছে অন্য কথা।

পুলিশ ও এলাকাবাসী বলছে, বুধবার রাতে মো. শাহজাহানের স্ত্রী বাড়ির পাশে নিজেদের পোল্ট্রি ফার্ম দেখতে যান। ওই সময় তাদের বসতঘরের পেছনের কক্ষের এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যান আকলিমা বেগম।

পরে রাতেই তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগ নেতার ভাই অ্যাডভোকেট আরকান মিয়া জানান, তাদের বাড়িতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। সেই ভয়ে তার ভাবি স্ট্রোক করে মারা গেছেন।

এর আগেও ৫ আগস্টের পর এ আওয়ামী লীগ নেতার বাড়িতে এক দফা আগুন দেওয়া হয়। একাধিক মামলা থাকায় বর্তমানে পলাতক তিনি।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, আগুন খুব একটা ছড়ায়নি। এসি বিস্ফোরণের পর প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে। তবে বসতঘরের ফলস সিলিং ধসে পড়েছে ও একটি আলমিরা এবং সোফার একাংশের ক্ষতি হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, এখনই আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে, কীভাবে আগুন লেগেছে।

এদিকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত আগুনের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান বাজিতপুর থানার ওসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, ভয়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫