গুরুত্বপূর্ণ সংবাদ:
৭ ইট ভাটার ১০ লাখ টাকা জরিমানা

আতিয়ার রহমান
- প্রকাশের সময় : ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 173

রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের অভিযানে পাংশা ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ও (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ৭টি অবৈধ ইটভাটাকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এসএমডি ব্রিকস এর অবৈধ ড্রাম চিমনি কিলন এক্সিভেটর দিয়ে গুলিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি । রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুর অর রশিদের তত্ত্বাবধায়নে ফায়ার সার্ভিস, পুলিশ,
আনসার বাহিনীর উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক ইমরান হোসেন।
Tag :























