মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
চর জৌকুরি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের অভিভাবক সমাবেশ

‘শিশুদের ভালোবাসায় আগলে রাখুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 169

 ‘আপনার সন্তানকে দিনে একবার হলেও বুকে আগলে রাখুন। তাকে বলুন তুমি মানুষের মত মানুষ হবে।’ প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষার মানোন্নয়নে অভিভাবকগণের ভ‚মিকা শীর্ষক সমাবেশে এভাবেই কথাগুলো বলছিলেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান।

সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার চর জৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সনাক সদস্য সাংবাদিক সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় বক্তৃতা করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা আক্তার, সনাক সদস্য রাবেয়া লিপি, টিআইবির ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ, এসিজি সমন্বয়কারী শামসুন্নাহার স্বপ্না প্রমুখ।

সমাবেশে অভিভাবকগণ বিদ্যালয়ের নলক‚পের পানির সমস্যা, খেলাধুলা ও বিনোদন না থাকা, প্রাচীর না থাকায় শিশুরা যখন তখন বাইরে চলে যায় এ ধরনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বিদ্যালয়ে একটি ফুলের বাগান করারও দাবি তোলেন।

বক্তারা বলেন, শিক্ষক-অভিভাবক- শিক্ষার্থী এই তিনটির সমন্বয় থাকলে যে কোনো শিক্ষার্থী তার লক্ষ্যে পৌছাতে পারে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের ভ‚মিকা সব থেকে বেশি। সন্তানের প্রতি সব সময় লক্ষ্য রাখতে হবে। তারা যেন কিছুতেই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যতœশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে, সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবতে হবে এবং তাদের নিয়ে স্বপ্ন দেখতে হবে সেই সাথে স্বপ্নের বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই গুনগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন সমাবেশের উপস্থিতি।

সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ,ইত্যাদি বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ মানুষ অংশগ্রহন করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সমস্যা সমাধানের সুপারিশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চর জৌকুরি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের অভিভাবক সমাবেশ

‘শিশুদের ভালোবাসায় আগলে রাখুন

প্রকাশের সময় : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫