Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 150

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ ও ১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসক (ডিসি) ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন; তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধু তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোখলেস উর রহমান বলেন, সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার শুধু সেটাই নেওয়া হয়েছে।

শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা

প্রকাশের সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫