Dhaka ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের বাসে জানালা দিয়ে মাথা বের করে প্রাণ গেল স্কুলছাত্রের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 160

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পিকনিকের বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সঙ্গে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় রাশেদুল। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর মাঘমারা এলাকার সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছলে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সঙ্গে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় রাশেদুল ইসলাম।

আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিকনিকের বাসে জানালা দিয়ে মাথা বের করে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশের সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫