মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে দুই দিনব্যাপী একুশে বই মেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 423

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শহরের আযাদী ময়দানে দুই দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা আমাদের প্রাণের ভাষা। ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। ভাষার প্রতি আমাদের পূর্বজদের ভালোবাসা আত্মপরিচয় ও স্বাধীনতা চেতনার এক অনন্য নিদর্শন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠন এবং প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুই দিনব্যাপী একুশে বই মেলা

প্রকাশের সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫