Dhaka ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

নিখোঁজ উৎপলের মরদেহ মিলল গড়াই চরে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 398

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নৌপুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ তার  লাশ উদ্ধার করে। উৎপল বিশ্বাস জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিম্বাসের ছেলে।

জানা যায়, উপজেলার জঙ্গল ইউনিয়নে পুষআমলা গ্রামে গড়াই নদীর মাঝে চরে আটকে থাকা একজনের লাশ দেখতে পেয়ে  বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুড়া জেলার শ্রীপুর থানাকে খবর দেয় এলাকার লোকজন । লাশটি বালিয়াকান্দি মৌজার মধ্যে পাওয়া যাওয়ায়  বালিয়াকান্দি থানা পুলিশ নৌপুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে জানাযায়, গত১৬ ফেব্রুয়ারী রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ী থেকে বের হয়। রাতে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজা খুজি করে আসছিলো।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাস নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। নৌপুলিশ লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজ উৎপলের মরদেহ মিলল গড়াই চরে

প্রকাশের সময় : ০৬:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫