Dhaka ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 326

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ এবং খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাক। বুধবার রাতে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। ওই মামলায় সদর উপজেলার দাদশী এলাকা থেকে সাইফুল ইসলাম এরশাদকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। তার বাড়ি একই এলাকায়।

অপরদিকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোস্তাককে। বুধবার রাতে তার নিজ এলাকা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বুধবার রাতে সদর উপজেলায় খানখানাপুর ইউনিয়নের আরিফ বাজার এলাকা থেকে ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তার এরশাদকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫