Dhaka ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 138

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমারবাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথম বার বিধায়ক হলেন তিনি। আর বিধায়ক থেকে সরাসরি হয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে, ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী নেত্রী- সুষমা স্বরাজ।

এর আগে, মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল কিছুই জানায়নি। সেখানে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষক’ হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক।

উল্লেখ্য, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যের ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেয়েছে মাত্র ২২টি আসন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

প্রকাশের সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫