শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ কে, জানালেন সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 165

জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদের পরিচয় জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

সারজিস লিখেছেন, ‘আপনারা কি জানেন এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? ৩ মাসের একটা বাচ্চা! অসীম সাহসী এক মা ৩ মাসের বাচ্চা পেটে নিয়ে নিয়মিত আন্দোলন করেছেন। ৫ আগস্ট কোমরে লাঠি দিয়ে আঘাত করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর কখনো মা হতে পারবেন না এই শহীদের মা।’

তিনি বলেন, ‘বোন, আপনাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো? আশপাশে থেকেও একটাবার বললেন না ভাইয়া আমিও শহীদের মা!!’

সারজিস আরও লিখেছেন, রাজশাহীর না, গোটা দেশের সর্বকনিষ্ঠ শহীদ ‘শহীদ মুহাম্মদ’। (মা ভেবেছিল ছেলে হবে তাই এই নাম ঠিক করেছিলেন মনে মনে)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ কে, জানালেন সারজিস

প্রকাশের সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫