মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 220

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে সমাবেশর করে। সমাবেশে বক্তব্য দেন মিরাজুল মাজিদ তুর্য, মো. ফাহাদুল ইসলাম, মো. তানিম, মো. ফাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশ থেকে একনায়কতন্ত্র বিদায় নিয়েছে। তবে কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাকেও একই পরিণতি ভোগ করতে হবে। বক্তারা সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এসময় তারা হামলাকারীদের শাস্তির দাবিও করেন।

সম্প্রতি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যা সারাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজবাড়ীর শিক্ষার্থীরাও এর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫