পাংশা উপজেলা প্রেসক্লাবে মতবিনিময়
- প্রকাশের সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 360
পাংশা উপজেলা প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পাংশা পৌরসভা সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ মতবিময় অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।
এসময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, প্রচার সম্পাদক মো: হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, উৎপল সরকার, বাপ্পারাজ খান, রবিউল ইসলাম, তুহিন মন্ডল, মেহেদী হাসান, সোবাহান, ইকবাল হোসেন ও শামিম রহমান (জন)।
প্রধান অতিথি এস এম আবু দারদা বলেন, গণমাধ্যম আর প্রশাসন একে অপরের পরিপূরক। প্রেসক্লাবের সকল সদস্য সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদাকে প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রেসক্লাবের সদস্য উৎপল সরকার প্রধান অতিথির উদ্দেশ্যে লেখা কবিতা আবৃত্তি করেন।


























