মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ওয়ার্ড বিএনপির কর্মীসভায় হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 235

 রাজবাড়ী শহরের আহম্মেদ আলী মৃধা কলেজ প্রাঙ্গনে ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় হামলা ও মারধরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুটি মামলায় আসামি করা হয়েছে বিএনপির ৩৪ জন নেতাকর্মীকে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ওয়ার্ড বিএনপির কর্মীসভায় হামলার অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি তারিখে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনছারী, সাবেক যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ^াস, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন স¤্রাটসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে মারধরের অভিযোগে ১৪ ফেব্রুয়ারি তারিখে ওয়ার্ড বিএনপি নেতা কালাম শিকদার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু প্রমুখকে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলাটি দুটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে  ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি তারিখে রাজবাড়ী শহরের আহম্মেদ আলী মৃধা কলেজ প্রাঙ্গনে ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় দুই দফা হামলার ঘটনা ঘটে। রাজবাড়ীতে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। বিভক্তির সীমারেখা ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। দুটি পক্ষই বিএনপির কর্মসূচি আলাদা আলাদা ভাবে পালন করে থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ওয়ার্ড বিএনপির কর্মীসভায় হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রকাশের সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫