মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ॥ আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
  • প্রকাশের সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 340

 রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জান্নাতুল। পত্রে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় মঙ্গলবার রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা রাখি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ॥ আনন্দ মিছিল

প্রকাশের সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫