শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে পিএসসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 295

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি জানায়, সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য।

এছাড়াও, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের জন্য কমিশনের দ্বিতীয় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নিয়েও কমিশন আলোচনা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে পিএসসি

প্রকাশের সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫