Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ট্রলিচাপায় প্রাণ হারালেন কলেজশিক্ষক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 203

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবাহি ট্রলির ধাক্কায় মোঃ হাসিবুল ইসলাম বুলবুল নামে এক কলেজ শিক্ষক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর এক শিক্ষক। গত রবিবার বিকেলে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম বুলবুল বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের বাসিন্দা। এঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে আরেকজন আহত হয়েছেন। তিনি একই উপজেলার খামার মাগুরা গ্রামের ইয়ার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল চারটার সময় জামালপুর কলেজের আইসিটি শিক্ষক হাসিবুল ইসলাম বুলবুল ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন একটি মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা জামালপুর বালিয়াকান্দি সড়কের আখ সেন্টারের সামনে আসলে ইটবাহি একটি ট্রলি তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক হাসিবুল ইসলাম মারা যান। আহত অবস্থায় অপর শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই ইটবাহি ট্রলিটিকে আগুন ধরিয়ে দেয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রলিচাপায় প্রাণ হারালেন কলেজশিক্ষক

প্রকাশের সময় : ০৭:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫