ঢাকা কলেজে ‘কমল রিডিং ক্লাব’র আত্মপ্রকাশ
- প্রকাশের সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 154
সৃজনশীল জ্ঞান চর্চা ও শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ ঘটানোর উদ্দেশ্যেকে সামনে রেখে ঢাকা কলেজে আত্মপ্রকাশ করেছে কমল রিডিং ক্লাব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। সদ্য প্রতিষ্ঠিত এ ক্লাবের মেহেদী হাসান মিলুকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন গঠিত এই কমিটির ৪ সদস্যের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহিউদ্দিন মাফি, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল গাজী ও সুমন বসুনিয়া।
নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান মিলু বলেন, “কমল রিডিং ক্লাব একটি বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে উন্মোচন করা হয়েছে। ”
মূলত কমল রিডিং ক্লাবের মাধ্যমে ক্যাম্পাসে ছয় ধরণের কার্যক্রম পরিচালিত হবে:
১.বুদ্ধিবৃত্তিক সৃজনশীল জ্ঞান চর্চা।
২.আবাসিক অনাবাসিক ছাত্রদের নিয়ে নিয়মিত বই পড়া।
৩.ক্লাবের সকল সদস্যদের নিয়ে সাপ্তাহিক পাঠ্যচক্র আয়োজন।
৪.ছাত্রদের একাডেমিক পড়াশুনা করা পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সকল স্তরের পাঠ্যপুস্তক পাঠদান করা।
৫.ক্লাবের পক্ষ থেকে মাসিক প্রতিযোগিতা মূলক বিতর্ক আয়োজন করা।
৬.তাছাড়াও ক্যাম্পাসে সামাজিক সাংস্কৃতিক সকল ধরনের কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করা।
























