Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 126

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষকসহ প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা রাবি মেডিকেলে দেওয়া হয়, তবে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ ঘটনা ঘটে রোববার বিকেল সাড়ে চারটার দিকে। আন্তঃবিভাগ ক্রিকেটের সেমিফাইনালে গণিত বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খেলা শেষে এই সংঘর্ষ শুরু হয়।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- গণিত বিভাগের ২১-২২ সেশনের ছাত্র মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, ১৯-২০ সেশনের শহিদ আক্তার, এবং ২০২০-২১ সেশনের আলি আহসান। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গণিত বিভাগের ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের গ্যালারির দুই পাশে বসে খেলা দেখছিলেন। এ সময় তারা পরস্পরকে স্লেজিং করতে থাকেন। খেলা শেষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ হারলে তারা গণিত বিভাগের শিক্ষার্থীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন, যার ফলে পাঁচজন শিক্ষার্থী আহত হন। এরপর গণিত বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের মাঠে অবস্থান নিলে, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের উত্তর পাশের গেট ভেঙে মাঠে প্রবেশ করেন এবং আবারও সংঘর্ষ হয়। এ সময় শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হন।

এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক শেখ শামসুল আরেফিন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি যে, গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের গালাগালি করছিলেন, যার ফলে আমাদের বিভাগের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান।’

অন্যদিকে, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক জানান, ‘আমি খেলার মাঠে ছিলাম এবং আমাদের শিক্ষার্থীরা শান্তভাবে খেলা উপভোগ করছিলেন। খেলা শেষে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন, এতে প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।’

প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি সম্পর্কে জানানো হয় এবং আমি গিয়ে দেখি যে দুই বিভাগের শিক্ষার্থীরা মাঠে মুখোমুখি অবস্থান নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষকদের ডেকে আনা হয়, পরে পরিস্থিতি শান্ত করে দুই বিভাগের শিক্ষার্থীদের গেট দিয়ে বের করে দেওয়া হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০

প্রকাশের সময় : ১০:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫