সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ

নোবিপ্রবির ছাত্রীহলের খাবারে নখ কাটার মেশিন!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল’ রাতের খাবারে নখ কাটার মেশিন পাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান। এই ঘটনায় ক্যান্টিন অপারেটরকে অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাতে ডাইনিং থেকে গিলা কলিজা আনি, রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয় আমাকে।

হলের এক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিং এর পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চা কাচ্চা গুলো সব সময় ডাইনিং এ থাকে। কী যে একটা বাজে পরিবেশ এই ডাইনিংয়ের।

এ বিষয়ে হল প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যান্টিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যান্টিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটর এর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এই রকম ঘটনা ঘটায় আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এই মাসের শেষ পর্যন্ত ক্যান্টিন চালাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোবিপ্রবির ছাত্রীহলের খাবারে নখ কাটার মেশিন!

প্রকাশের সময় : ০১:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫