Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া : রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

নির্বাচন বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়ার আহ্বান জানান রিজভী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া : রিজভী

প্রকাশের সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫