গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 195
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
এ বছর বিজ্ঞান অনুষদে এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন।
প্রতিবারের মতো এবারও ৮টি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।’
Tag :




















