Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বাংলাদেশের খেলা বন্ধ নওগাঁর পোরশায় ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘মানুষের শ্রম, মানুষের জয়’ —মে দিবসে তূর্যশিকড়ের নান্দনিক আয়োজনে সংস্কৃতি ও চেতনার দীপ্ত সমাবেশ সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান কারাগারে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস, হাসপাতালে ভর্তি সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব কষছে ট্রাম্প প্রশাসন : এরদোগান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 167

মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে।

সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব কষছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

প্রসঙ্গত, ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব কষছে ট্রাম্প প্রশাসন : এরদোগান

প্রকাশের সময় : ১০:৫১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫