Dhaka ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

সরকারের অন্যতম অগ্রাধিকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো : প্রেস সচিব

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 196

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে এক সংবাদ সম্মেলেনে প্রেস সচিব বলেছেন, তারা (বিদেশি সংস্থাগুলো) এ বিষয়ে কী ধরনের লজিস্টিক সহায়তা চায় আমরা তা খতিয়ে দেখছি।’

এক প্রশ্নের জবাবে আলম বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।

প্রেস সচিব বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কীভাবে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো যায়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাঁর দুবাই সফরের সময় প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সমস্যাগুলো শুনেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ভিসা ও শ্রম সংক্রান্ত বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা করেছেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারের অন্যতম অগ্রাধিকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৯:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫