Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

গভীর রাতে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে আটক ২৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 233

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অবৈধ অশ্লীল ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে নারী-পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

এ ছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গভীর রাতে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে আটক ২৫

প্রকাশের সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫