Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্ট প্রবেশে আইডি সঙ্গে রাখতে হবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 196

দেশের চলমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদামতো এনআইডি কার্ড/পাসপোর্ট/অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্ট প্রবেশে আইডি সঙ্গে রাখতে হবে

প্রকাশের সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫