Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ ২ জনকে মারধর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 285

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুইজনকে বেধড়ক মারধর করেছে জনতা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের নিরপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, সকালে এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

এতে বিক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় একটি রিকশায় করে নিয়ে যান।
সরেজমিনে দেখা যায়, বেদম মারধরের শিকার ওই ব্যক্তিকে রক্ষা করতে সেখানে উপস্থিত তিনজন ব্যক্তি তাঁকে রিকশায় করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। রিকশায় ওঠানোর পরও ওই ব্যক্তিকে মারধর করা হয়।

প্রথমে কলাবাগানের দিকে নিয়ে যেতে চাইলে তাদের পেছনে দৌড়াতে থাকেন। পরে রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ এর দিকে রওনা হলে সেদিকেও কিছু মানুষকে রিকশার পেছনে দৌড়াতে দেখা যায়। মেট্রো শপিং সেন্টার পর্যন্ত ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা।
এর কিছু সময় পরে এক নারীও গণপিটুনির শিকার হন।

তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এসে বাড়ি ভাঙায় আক্ষেপ করতে থাকেন। বলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এতে তাকে পড়তে হয় মানুষের তোপের মুখে। প্রথমে তাকে ঘিরে ধরে স্লোগান ও পরে গণপিটুনি দেয় জনতা। পরে মেট্রো শপিং সেন্টারের সামনে থেকে এক ফটোগ্রাফার তাকে জনরোষ থেকে বাঁচিয়ে রিকশায় করে সরিয়ে নিয়ে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ ২ জনকে মারধর

প্রকাশের সময় : ০১:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫