বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিজয়ের ঝড়ো ইনিংস, পাঁচ মৌসুম পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ‘মানুষের মন আবারও জয় করতে চাই’, রেকর্ড গড়ে এমিলিয়ানোর প্রত্যয় জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, চীন-রাশিয়ার আপত্তি গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

আদালত প্রাঙ্গণে সভা-মিছিল নিষিদ্ধের সুপারিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 290

বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আদালত প্রাঙ্গণে আইনজীবী বা দলের সব ধরনের সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর করা হয়।

সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপে ‘বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণ’ সংক্রান্ত সুপারিশে বলা হয়, বিচারাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে আইনজীবী বা অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল কর্তৃক সব ধরনের সভা-সমাবেশ বা মিছিল নিষিদ্ধকরণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বিচারাঙ্গণে আইনজীবীদের সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নিরুৎসাহিতকরণ, বার সমিতি নির্বাচনে রাজনৈতিক দলের প্রভাব ও নিয়ন্ত্রণ বিলোপ করা।

উল্লেখ্য, ২০০৫ সালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সভার ওপর স্বপ্রণোদিত হয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু কোনো পক্ষকে সেই রায় পালন করতে দেখা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালত প্রাঙ্গণে সভা-মিছিল নিষিদ্ধের সুপারিশ

প্রকাশের সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫