Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেপালে বন্যার্তদের ১০ লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দিল বাংলাদেশ পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: উপাচার্য হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প দুই হত্যা মামলা: রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির ধামইরহাটে হত্যা মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেফতার নওগাঁয় দুই ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ মামলা, জরিমানা ২২ হাজার টাকা

যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 198

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।

আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাধা পেয়ে সেখানেই সড়ক আটকে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা।

এর আগে, একই দাবিতে (সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি) গতকাল শনিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

প্রকাশের সময় : ০১:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫